তত্ত্বাবধায়ক’কে আমরা কবরে পাঠাইনি : ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে না এলে জনগণ ভোট দিতে আসবে না, এমন দুঃস্বপ্ন দেখে লাভ নেই। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার হলেই কি আপনারা জিতে যাবেন? ২০০১ সালের তত্ত্বাবধায়ক মরে গেছে, আর হবে না। আমরা কবরে পাঠাইনি। আদালত পাঠিয়েছে।’

Manual7 Ad Code

সোমবার (১২ জুন) বিকালে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর যুবলীগের রূপনগর ও পল্লবী থানার অন্তর্গত ছয়টি ওয়ার্ড ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

Manual1 Ad Code

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৪০-৪৫ শতাংশ ভোট পড়েছে। গাজীপুর সিটিতে ৫০ শতাংশ, গাইবান্ধা উপনির্বাচনে ৪০ শতাংশ ভোট গণনা হয়েছে। বিএনপি বলছে, ভোটে নাকি জনগণের আগ্রহ নেই।’

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল বলেন, ‘লাফালাফি করে লাভ নেই। আওয়ামী লীগ মোকাবিলা করবে। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশের জঙ্গিবাদী শক্তি, অর্থপাচারকারী, দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে আওয়ামী লীগের সংগ্রাম, শেখ হাসিনার সংগ্রাম চলছে, চলবে।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code