তথ্যমন্ত্রী সম্পর্কে অপপ্রচারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ঢাকার সূত্রাপুর থানায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক ওমর ফারুক শিবলু ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলী শাহ বাদী হয়ে এ দুটি মামলা করেন।

Manual5 Ad Code

মামলা দুটির এজাহারে বলা হয়, ২৫ নভেম্বর থেকে ফেসবুকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী সম্পর্কে অসত্য তথ্য এবং ছবির বিকৃতি ঘটিয়ে কিছু পোস্ট ও শেয়ার দেখা গেছে। এতে মন্ত্রীসহ সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও তাঁর সমর্থকদের অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

এজাহারে ফেসবুক পোস্টের বিভিন্ন লিংক উল্লেখ করে যাঁরা এ ধরনের পোস্ট দিয়েছেন, শেয়ার করেছেন এবং লাইকসহ বিরূপ মন্তব্য করেছেন, তাঁদের চিহ্নিত করে আশু আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code