পশুর হাট নিয়ে হুঁশিয়ারি দিয়ে যা বললেন মেয়র আতিক

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: আসন্ন কোরবানীর ঈদের আগে সড়কে কোরবানির পশুর হাট সড়কে এলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সোমবার (১০ জুন) রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় রেলগেটের দুপাশের রাস্তা ও ফুটপাতের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে এই হুঁশিয়ারি দেন তিনি। উত্তরের মেয়র বলেন, এবার কোনো হাট থেকে পশুর বেচাবিক্রি সড়কে চলে এলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে হাট কর্তৃপক্ষের জামানত বাজেয়াপ্তের পাশাপাশি জরিমানা করা হবে বলেও জানান তিনি। তিনি এ সময় ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল হাটের ব্যবস্থা থাকবে বলেও আশ্বস্ত করেন।

Manual4 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code