তথ্যমন্ত্রী সম্পর্কে অপপ্রচারের অভিযোগে পাবনায় মামলা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual7 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সম্পর্কে অসত্থ্য ও ছবি বিকৃতির অভিযোগে পাবনার চাটমোহর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Manual4 Ad Code

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। ইতোপূর্বে ঢাকার সূত্রাপুর ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় তথ্যমন্ত্রী সম্পর্কে অপপ্রচারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও দুটি মামলা হয়েছে।

চাটমোহর থানায় দায়েরকৃত মামলার এজাহারে বলা হয়, গত ২৫ নভেম্বর থেকে ফেইসবুকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী সম্পর্কে অসত্য তথ্য এবং ছবির বিকৃতি ঘটিয়ে বিভিন্ন ফেসবুক আইডি ও পেইজ থেকে কিছু পোস্ট ও শেয়ার দেখা গেছে। এতে মন্ত্রীসহ সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা ও তার সমর্থকদের অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

এজাহারে ফেইসবুক পোস্টের বিভিন্ন লিংক উল্লেখ করে যারা এ ধরনের পোস্ট দিয়েছেন, শেয়ার করেছেন এবং লাইকসহ বিরূপ মন্তব্য করেছেন তাদের চিহ্নিত করে আশু আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code