তফসিল ঘোষণার প্রতিবাদে রবিবার থেকে ৪৮ ঘণ্টার হরতালের ডাক বিএনপির

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে রবিবার থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি।

Manual7 Ad Code

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম হাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

তিনি বলেন, রবিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

Manual5 Ad Code

রিজভী বলেন, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার সব নেতা-কর্মীকে মুক্তি দিতে সরকারের ওপর চাপ সৃষ্টিকরতে তারা হরতাল পালন করবেন।

আরও পড়ুন: তফসিল ঘোষণার নামে ‘নাটক’ বন্ধ করুন: বিএনপি

Manual8 Ad Code

গণ অধিকার পরিষদ, লেবার পার্টিসহ কয়েকটি বিরোধী দলও একই সময়ে ৪৮ ঘণ্টার হরতালের ঘোষণা দিয়েছে।

এদিকে, তফসিলের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট (এলডিএ) বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল এবং গণতন্ত্র মঞ্চ সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করে।

Manual3 Ad Code

এর আগে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে এবং নির্দলীয় প্রশাসনের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ সৃষ্টি করতে বুধবার সকাল ৬টা থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধ ঘোষণা করে বিএনপি ও সমমনা দলগুলো। এটি ছিল বিরোধী দলগুলোর পঞ্চম ধাপের অবরোধ কর্মসূচি।

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে হামলার প্রতিবাদে ২৯ অক্টোবর দেশব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করেন তারা। এই কর্মসূচি চলাকালে বেশকিছু যানবাহনে অগ্নিসংযোগ, সংঘর্ষ-হামলা এবং ৩ জন নিহতের ঘটনা ঘটে।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির বহুল আলোচিত মহাসমাবেশ শুরু হওয়ার মাত্র দেড় ঘণ্টা পর কাকরাইলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। কিছুক্ষণের মধ্যেই নয়াপল্টনে সহিংস সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে সমাবেশ মাঝপথে পণ্ড হয়ে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code