তাইওয়ানে অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

তাইওয়ানের কাছে ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির একটি প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছে পেন্টাগন। এই প্যাকেজের আওতায় ইউক্রেনে পরীক্ষিত একটি উন্নত বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রব্যবস্থাও রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও দেশটিকে আত্মরক্ষার উপায় সরবরাহ করতে একটি আইনের মাধ্যমে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র।

Manual8 Ad Code

তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন। দেশটি তাইওয়ানের বিরুদ্ধে সামরিক চাপ বাড়াচ্ছে। এর অংশ হিসেবে গত সপ্তাহে দ্বীপরাষ্ট্রটির চারপাশে নতুন দফায় একটি যুদ্ধ মহড়া করেছে চীন। লাই চিং-তে মে মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ ধরণের দ্বিতীয় মহড়া ছিল এটি।

Manual7 Ad Code

পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি বলেছে, অস্ত্র বিক্রির নতুন এই প্যাকেজে ১ দশমিক ১৬ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্রব্যবস্থা ও রাডার সিস্টেম রয়েছে, যার মূল্য আনুমানিক ৮২৮ মিলিয়ন ডলার। ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রধান ঠিকাদার হবে আরটিএক্স কর্প (আরটিএক্সডটএন)।

Manual3 Ad Code

একটি বিবৃতিতে পেন্টাগন বলেছে, ‘প্রস্তাবিত এই বিক্রয় যুক্তরাষ্ট্রের জাতীয়, অর্থনৈতিক ও নিরাপত্তার স্বার্থে দেশটির সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ ও একটি বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে প্রাপকের অব্যাহত প্রচেষ্টাকে সমর্থন করে।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code