তাইওয়ান ইস্যুতে চীন-জাপান উত্তেজনা তুঙ্গে, কয়েক লাখ ফ্লাইট বাতিল

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ান ইস্যুতে জাপানের চীন বিরোধী অবস্থানের কারণে চলমান কূটনৈতিক বিতর্কের মধ্যে ভিসাপ্রক্রিয়া স্থগিত এবং সাংস্কৃতিক আদান-প্রদান বাতিলের খবরের প্রেক্ষাপটে চীনা ভ্রমণকারীরা জাপানগামী কয়েক লাখ টিকিট বাতিল করেছেন।

বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠী এবং এ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের চাপে উত্তেজনা প্রশমনের জন্য জাপান তার এক জ্যেষ্ঠ কূটনীতিককে বেইজিং পাঠিয়েছে।

চীন যদি তাইওয়ান আক্রমণ করার চেষ্টা করে, তাহলে তাঁর দেশ সামরিকভাবে জড়িত হতে পারে বলে মন্তব্য করেছিলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, এরই পরিপ্রেক্ষিতে দুই দেশের উত্তেজনা তুঙে ওঠে।

তাকাইচির এ মন্তব্য চীন সরকারকে ক্ষুব্ধ করে। ফলে তারা চীনা পর্যটক এবং শিক্ষার্থীদের জাপানে যেতে বারণ করে সতর্কবার্তা জারি করে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সূত্রে জানা যায়, অন্তত সাতটি চীনা বিমান সংস্থা (যার মধ্যে তিনটি রাষ্ট্রীয় বিমান সংস্থা) জানিয়েছে, তারা ভ্রমণকারীদের বিনা মূল্যে ফ্লাইট বাতিলের সুযোগ দেবে।

বিমান ভ্রমণ বিশ্লেষক হানমিং লি বলেন, প্রস্থান ডেটা অনুযায়ী, ১৫-১৭ নভেম্বরের মধ্যে জাপানগামী প্রায় ৫ লাখ ফ্লাইটের টিকিট বাতিল করা হয়েছে।

Manual4 Ad Code

চীনা সংবাদমাধ্যম জিমু নিউজ জানিয়েছে, সিচুয়ান এয়ারলাইনস জানুয়ারি থেকে মার্চের শেষ পর্যন্ত চেংদু এবং সাপোরোর মধ্যে সব ফ্লাইট বাতিল করেছে এবং স্প্রিং এয়ারলাইনস ‘একাধিক’ জাপান ফ্লাইট বাতিল করেছে। উভয় এয়ারলাইনসই এর কারণ হিসেবে ‘কোম্পানির পরিকল্পনার’ কথা বলেছে।

Manual8 Ad Code

চীন জাপানের পর্যটকদের দ্বিতীয় বৃহত্তম উৎস এবং চীনা শিক্ষার্থীরা জাপানের আন্তর্জাতিক ছাত্রগোষ্ঠীর একটি বড় অংশ। এ পদক্ষেপের প্রতিক্রিয়ায় গতকাল সোমবার জাপানি ভ্রমণ সংস্থাগুলোর শেয়ারের দাম হ্রাস পায়।

Manual1 Ad Code

হানমিং লির মতে, কোভিড মহামারির শুরুর দিকের পর এটিই সবচেয়ে বড় ফ্লাইট বাতিলের ঘটনা। তবে চীনের অভ্যন্তরীণ শিল্পের ওপর এর খুব বেশি প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

Manual2 Ad Code

লি আরও জানায়, বিমান সংস্থাগুলোর জন্য এটি খুব বড় ক্ষতি নয়। কারণ সামগ্রিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারের তুলনায় চীন-জাপান বাজারটি ছোট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • কয়েক লাখ ফ্লাইট বাতিল
  • তাইওয়ান ইস্যুতে চীন-জাপান উত্তেজনা তুঙ্গে
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code