দেরি করায় বেতন কর্তন, ১৬ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করলেন কর্মী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ 

মানসিক শান্তির জন্য মানুষ কত কীই না করে। তাই বলে মানসিক শান্তির জন্য মামলা করার নজির বোধহয় খুব বেশি নেই। সেই অনন্য নজিরই স্থাপন করলেন এই ব্যক্তি। দেরির কারণে বেতন কাটা যাওয়ার মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণ হিসেবে মালিকের কাছে ১৬ লাখ টাকা চেয়ে মামলা করেছেন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১৮ জুন জাপানের টোকিওর এক ট্রেনচালকের ওকায়ামা স্টেশনে একটি খালি ট্রেন পৌঁছে দেওয়ার কথা ছিল। তবে তার নির্ধারিত প্ল্যাটফর্মে আগে থেকেই অন্য একটি চালক ভুলক্রমে ট্রেন নিয়ে থাকায় তিনি আরেকটি প্ল্যাটফর্মে চলে যান। অবশ্য ভুল বুঝতে পারার সঙ্গে সঙ্গে তারা পরস্পরের জন্য নির্ধারিত প্ল্যাটফর্মে চলে যান। কিন্তু এর মধ্যেই এক মিনিট ট্রেন ছাড়তে এবং এক মিনিট ডিপোতে ট্রেন রাখতে, মোট দুই মিনিট দেরি হয়।

Manual5 Ad Code

এই দেরির কারণে ওয়েস্ট জাপান রেল কোম্পানি (জেআর) তার জুলাই মাসের বেতন থেকে ৮৫ ইয়েন (বাংলাদেশি মুদ্রায় ৬৪ টাকা) কেটে নেয়।

Manual7 Ad Code

তবে এই বেতন কেটে নেওয়াটা মানতে পারেননি ওই ট্রেনচালক। ওই ট্রেনচালকের দাবি ট্রেনটি খালি থাকায় দেরির কারণে সময়সূচিতে কোনো ব্যাঘাত ঘটেনি।

Manual5 Ad Code

কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে তিনি যে মানসিক অশান্তিতে ভুগেছেন তার ক্ষতিপূরণ চেয়ে তিনি ২২ লাখ ইয়েন (বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকার বেশি) ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code