তাপমাত্রা ছুঁতে পারে ৪৩ ডিগ্রি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

লন্ডন প্রতিনিধি: তীব্র তাবদাহ পুড়ছে ইউরোপ। গরমে ত্রাহি অবস্থা ইতালির জনজীবন। প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে হু হু করে। মঙ্গলবার কিছু অংশে ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। স্পেন ও গ্রিসেও অস্বাভাবিক গরমে দাবানলের শঙ্কা রয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা গেছে, ২০২১ সালে ইতালির সিসিলিয়ার ফ্লোরিডিয়া শহরে ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এবার সেটির কাছাকাছি পৌঁছানোর শঙ্কা।

Manual3 Ad Code

এ বছর তীব্র গরমের মুখোমুখি হওয়ার সতর্কবার্তা আগেই দেওয়া হয়েছিল ইতালীয়দের। এই গ্রীষ্মে বাসিন্দাদের সর্বোচ্চ তাপমাত্রা দেখতে হতে পারে। রোম, বোলোগনা এবং ফ্লোরেন্সসহ ১৬টি শহরের বাসিন্দাদের জন্য রের্ড অ্যালার্ট জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
রাজধানী রোমে মঙ্গলবার তাপমাত্রা ছুতে পারে ৪৩ ডিগ্রিতে। যা ২০০৭ সালের আগস্টে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ভেঙে দিতে পারে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code