তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : দেশে তাপমাত্রা কিছুটা কমছে। আগামীকাল রোববার পর্যন্ত রাতের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর পরের কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। গত শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা কমে হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি থেকে কমে হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। তবে শনিবার থেকে আগামী কয়েকদিন আর বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌপরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ। রবি ও সোমবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী পাঁচ দিনে রাতের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সুত্র : এফএনএস২৪ডটকম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code