তারেক রহমানের জন্মদিনে বিএনপির নানা কর্মসূচি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

আগামীকাল ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন।

 

Manual6 Ad Code

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে আগামীকাল বুধবার বাদ মাগরিব গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল হবে।

Manual6 Ad Code

 

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, এর আগে সকালে ও দুপুরে মূল দলসহ অঙ্গ সংগঠনের আয়োজনে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলসহ আরো কিছু কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

তিনি জানান, হাইকোর্ট অডিটোরিয়াম বিকেলে দোয়া মাহফিল হবে। সারা দেশেও একইভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিলে অংশ নেবেন বলে জানিয়েছেন শায়রুল কবির খান।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

তিনি জানান, বগুড়ায় ২০ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত টানা নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া, লন্ডন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code