তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ডেমরায় বিএনপির কর্মশালা

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual6 Ad Code

রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর ডেমরায় দলটির এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ২টায় ডেমরার সারুলিয়া গরুর হাট মাঠে এ কর্মশালা হয়।

Manual3 Ad Code

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এতে আলোচক ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল হোসেন জবিউল্লাহ (সচিব)। এ সময় তিনি তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন ও বিশ্লেষণ করেন।

Manual4 Ad Code

কর্মশালায় আরও বক্তব্য দেন বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী।

সভায় প্রধান অতিথি ইসমাইল হোসেন জবিউল্লাহ তাঁর বক্তব্যে তারেক রহমানের ৩১ দফা সংস্কার কর্মসূচির মধ্যে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনঃপ্রবর্তন, আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর ২ মেয়াদ নির্ধারণ, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচনব্যবস্থা সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, বর্তমান বিচারব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগের আইন প্রণয়ন, দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ, সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা ও আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠনসহ ৩১ দফা এলাকাবাসী ও নেতা-কর্মীদের কাছে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে তুলে ধরেন।

সভায় অন্য বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন ১৯ দফা দাবি জারি করেছিলেন, তেমনি তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। বর্তমানে দেশে যে সংস্কার চলছে, তারেক রহমান বাংলাদেশ সংস্কারে ৩১ দফা উপস্থাপন করে সেই কাজ শুরু করেছেন ২০২৩ সালের ১৩ জুলাই থেকে। আর ওই ৩১ দফা বাস্তবায়ন করা হলে দেশের রাষ্ট্রকাঠামো বিশ্বে একটি মডেল রাষ্ট্রে পরিণত হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code