তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলার কাউন্সিল সম্পন্ন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার ২০২৪-২৫ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। ৬ জুন ‘২৪, বৃহস্পতিবার, বাদ যুহর সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ, অর্থ সম্পাদক আতিকুর রহমান সাকের। কাউন্সিলে আবু হেনা মো. ইয়াসিন-কে সভাপতি, আব্দুল্লাহ আল মামুন-কে সাধারণ সম্পাদক ও তারেক আহমদ রাজু-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সহ-সভাপতি মো. আল আমীন, সহ-সাধারণ সম্পাদক আলী আহমদ নাঈম, তারিছ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক মুহাম্মদ শাহজাহান, সহ-প্রচার সম্পাদক বেলাল আহমদ, রমিজ উদ্দিন, অর্থ সম্পাদক এইচ এম আব্দুল বাছিত, অফিস সম্পাদক মো. সাইদুল ইসলাম , সহ-অফিস সম্পাদক শাহ মাসুক নাঈম, আব্দুল জলিল, কামরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মামনুর রশিদ মামুন, আব্দুল কুদ্দুস মুন্না, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সোহানুর রহমান, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আমির হোসেন, এমরান খান, আলী নুর রহমান, সালেহ আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামান আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক কাওছার আহমদ চৌধুরী, লালন আহমদ রাজু, আব্দুল আলীম, মো, শিহাব উদ্দিন, সদস্য- হাফিজুর রহমান, হাসান মাহবুব, জাবেদ আহমদ সাদী, গুফরান আহমদ, জাকারিয়া মাহমুদ সাকির, আব্দুল আহাদ, কাজী ইমদাদ সিদ্দিকী, আলী হোসেন, শাহিনুর রহমান, দিলোয়ার হোসেন, সায়েম মিয়া ও লায়েক সোহাগ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code