তালেবানের সঙ্গে তুমুল বন্দুকযুদ্ধ, ৪ পাক সেনা নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ পাকিস্তানি তালেবানের সঙ্গে গুলিবিনিময় হয়েছে পাক সেনাদের। এতে দেশটির চার সেনা নিহত হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। এই মাসের শুরুতে দেশটির সেনাবাহিনী ও তালেবানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির পর এটি  প্রাণঘাতী সংঘর্ষ।

পাক সেনাবাহিনী শুক্রবার বলেন, আফগানিস্তানের কাছে সাবেক শক্তঘাঁটির দুই আস্তানায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, প্রথম অভিযান উত্তর-পশ্চিমাঞ্চলীয় ট্যাংক জেলায় চালানো হয়। সেখানে দুই সেনা নিহত হয়।

Manual5 Ad Code

আরেক অভিযান দেশটির উত্তর ওয়াজিরিস্তান জেলায় চালানো হয়েছে। সেখানে এক যোদ্ধাকে আটক করা হয়।

Manual5 Ad Code

উত্তর ওয়াজিরিস্তানের মির আলি শহরে সন্দেহভাজন আস্তানায় নিরাপত্তা বাহিনী অভিযান চালায়, সেখানে তীব্র গোলাগুলি বিনিময়ে সেনারা নিহত হন। বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে এক ‘সন্ত্রাসী’কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।

Manual5 Ad Code

সেনাবাহিনীর পক্ষ থেকে আরো বলা হয়েছে, দুই অভিযানেই সেনারা প্রচুর অস্ত্র উদ্ধার করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code