তিন ঘণ্টায় আ.লীগের ৬০৫ মনোনয়নপত্র বিক্রি

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিনে ৬০৫টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।  রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্থাৎ, তিন ঘণ্টায় মনোনয়ন ফরমগুলো বিক্রি করা হয়।

Manual8 Ad Code

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

Manual4 Ad Code

তিন ঘণ্টায় মনোনয়ন ফরম বিক্রির তালিকায় সবার ওপরে রয়েছে ঢাকা বিভাগ। এই বিভাগে বিক্রি হয়েছে ১৪৫টি মনোনয়ন ফরম। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম বিভাগে ১০৭ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৫২টি, সিলেট বিভাগে ২৪টি, খুলনা বিভাগে ৮৫টি, বরিশাল বিভাগে ৫২টি, রাজশাহী বিভাগে ৭৮টি এবং রংপুর বিভাগে ৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।

গতকাল সকাল থেকে ক্ষমতাসীন দলের মনোয়ন ফরম বিক্রি শুরু হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। মনোনয়ন বিক্রির প্রথম দিনে দলটি এক হাজার ৭৪টি ফরম বিক্রি করেছিল।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code