ভোটিং সিস্টেম ধ্বংসে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সিইসিকে জোর দাবি এনসিপির

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual2 Ad Code

রবিবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সাক্ষাত করেন। প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম-আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, তাজনূভা জাবিন, খালিদ সাইফুল্লাহ ও অনিক রায়।

বৈঠকে ফ্যাসিবাদী আমলে অনুষ্ঠিত তিনটি নির্বাচনে জাল জালিয়াতি, রাতের ভোট এবং ভোটিং সিস্টেম ধ্বংস করে দেওয়ার পেছনে ইলেকশন কমিশন সহ অন্যান্য যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে বর্তমান নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনী পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়।

Manual1 Ad Code

এছাড়া, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের বাস্তবায়ন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা, প্রার্থীর হলফনামায় অসত্য তথ্য দিলে তার মনোনয়ন বাতিল এবং নির্বাচিত হওয়ার পরেও অসত্য তথ্য প্রকাশ পেলে সংসদ সদস্য পদ বাতিল, অত্যধিক নির্বাচনী ব্যয় রোধ করার জন্য বিধিমালা প্রণয়ন, কার্যকর রাজনৈতিক দল প্রতিষ্ঠায় নিবন্ধিত দলগুলোর প্রত্যেক পাঁচ বছর পর পর কমিশনের শর্ত সমূহ পরিপালন সাপেক্ষে নিবন্ধন নবায়নের ব্যবস্থা গ্রহণ, জাতীয় নির্বাচন শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ফলাফল গেজেটে প্রকাশের পূর্বে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের সুষ্ঠুতা, বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা সম্পর্কে ‘সার্টিফাই’ করে তা গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশের বিধান করা, বাংলাদেশের অভ্যন্তরে আইনি হেফাজতে থাকা ব্যতীত সকল প্রার্থীর সশরীরে মনোয়নপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা, নির্বাচন কমিশনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

রাজনৈতিক দল হিসাবে এনসিপি’র নিবন্ধনের জন্য সময়সীমা বর্ধিত করার বিষয়ে আলোচনা করা হলে প্রধান নির্বাচন কমিশনার সময় বৃদ্ধির আবেদন বিবেচনা করার আশ্বাস প্রদান করেন। ডেস্ক জেবি

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • সিইসি দাবি এনসিপির
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code