তিন দফা দাবিতে প্রাথমিকের শিক্ষকদের মানববন্ধন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

সম্প্রতি জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জ্যেষ্ঠতার ৫০ শতাংশ টাইমস্কেল বহাল রাখাসহ তিন দফা দাবি তোলা হয়েছে। এ দাবিতে দেশের বিভিন্ন জেলার শিক্ষকরা মানববন্ধন করেছেন।

Manual1 Ad Code

রবিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়করণ শিক্ষক মহাজোটের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষকরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার পর সেসব প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ হাজার শিক্ষকের জ্যেষ্ঠতার ৫০ শতাংশ টাইমস্কেল প্রদান করা হয়। গত বছরের আগস্টে অর্থ মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিক্ষকদের টাইমস্কেল বন্ধ করতে বলা হয়। বর্তমানে যারা অবসরে যাচ্ছেন তাদের এ অর্থ পরিশোধ করা হচ্ছে না। ৭৪ বিধি মোতাবেক শিক্ষকদের টাইমস্কেলের অর্থ প্রদান করা হলেও সেটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এটি বহাল রাখতে শিক্ষকদের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়। বর্তমানে সেটি বিচারাধীন।

Manual3 Ad Code

জাতীয়করণ শিক্ষক মহাজোটের আহ্বায়ক আসাদুল ইসলাম বলেন, প্রাথমিক শিক্ষকদের টাইমস্কেল বন্ধ করতে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা জারির পর থেকে আমরা নানাভাবে প্রতিবাদ ও আন্দোলন করে আসছি। এ বিষয়ে আদালতে মামলা দায়েরও করা হচ্ছে। দাবি বাস্তবায়নে সারা দেশের শিক্ষকরা এক হয়ে মানববন্ধনে যুক্ত হয়েছেন। তাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

আসাদুল ইসলাম আরো বলেন, আজকের আন্দোলনের মাধ্যমে আমাদের তিন দফা বাস্তবায়নে সরকারকে আহ্বায়ন জানানো হবে। আমরা আশা করবো দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করা হবে। সেটি না হলে ডিসেম্বর থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়করণ হওয়া বিদ্যালয়ের ৩৭ হাজার শিক্ষকের উপস্থিতিতে লাগাতার কর্মসূচি শুরু করা হবে।

Manual6 Ad Code

মানববন্ধন থেকে দাবি আদায় না হলে লাগাতার আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা করা হয়।

এর আগেও গত তিন বছর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উচ্চতর গ্রেডের দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান নিয়ে লাগাতর আন্দোলন শুরু করেন। শিক্ষকদের এ আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে। পরে তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান শিক্ষকদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে ক্লাসে ফেরান।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code