তিন মাস বেতন নেই এফডিসি কর্মীদের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: ঢাকাই সিনেমার প্রাণকেন্দ্র বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) দুরবস্থার চিত্র আরও প্রকট আকারে দেখা দিলো। গেলো তিন মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না প্রতিষ্ঠানটির কোনও কর্মকর্তা-কর্মচারী। ফলে আর্থিক সংকট আর টানাপড়েনে দিন কাটছে তাদের।

বারংবার কর্তৃপক্ষের কাছে আর্জি জানালেও সাড়া পাছেন না কর্মীরা। তাই নিরুপায় হয়ে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে আন্দোলনে নামেন তারা। এ সময় এফডিসির ২২৪ জন কর্মকর্তা-কর্মচারী জড়ো হয়ে তাদের বেতনের দাবি তোলেন, স্লোগান দেন। এরপর সবাই দলবদ্ধ হয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিনের কার্যালয়ে যান। তার কাছে জমা দেন বেতন-ভাতার দাবি সম্বলিত স্মারকলিপি।

Manual4 Ad Code

এরপর বিষয়টি নিয়ে এফডিসির কলাকুশলী ও কর্মচারী শ্রমিকলীগের (সিবিএ) সাধারণ সম্পাদক আহসান হাবিব গণমাধ্যমকে বলেন, ‘বেতনর দাবি নিয়ে আমরা এমডিকে স্বারকলিপি দিয়েছি। তিনি আমাদের পক্ষে আছেন। আগামী সপ্তাহের মধ্যে একটা বিহিত হবে বলে আশ্বাস দিয়েছেন। না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code