তুরস্কে মুদ্রাস্ফীতি ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তুরস্কে গত বছরের তুলনায় মুদ্রাস্ফীতি ৮০ দশমিক ২ শতাংশ বেড়েছে, যা ১৯৯৮ সালের পর সর্বোচ্চ। তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে। জ্বালানি ও খাদ্যের দাম বাড়ায় এ নিয়ে টানা ১৫ মাস দেশটির মুদ্রাস্ফীতি বেড়েছে। এর জন্য গত বছর তুর্কি সুদের হার হ্রাসের পর লিরা মান কমে যাওয়া আংশিকভাবে দায়ি বলে মনে করা হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্বের অনেক দেশেই দেখা দিয়েছে মুদ্রাস্ফীতি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রেও দেশটির ক্রেতাদের এখন আগের চেয়ে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। গত এপ্রিলেও যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম যা ছিল, মে মাসে তা ৮ দশমিক ৬ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান বলছে, দেশটিতে সবচেয়ে বেশি বেড়েছে খাদ্য ও জ্বালানির দাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code