তেল আবিব ও হাইফাকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি ইরানি জেনারেলের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলের তেল আবিব এবং হাইফা শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের এক জেনারেল। দেশটির আধা সরকারি তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্রের স্থল বাহিনীর কমান্ডার কিয়োমার্স হেইদারি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইসরায়েলের উদ্দেশে কিয়োমার্স হেইদারি বলেন, ‘শত্রুরা কোনও ভুল করলে আমরা তেল আবিব এবং হাইফাকে সর্বোচ্চ নেতার নির্দেশে মাটির সঙ্গে মিশিয়ে দেবো’।ইরানি এই কমান্ডার আরও বলেন, ‘আমরা এত সব সামরিক সরঞ্জাম রেখেছি ইসলামি বিপ্লবের শত্রুদের বোকামিপূর্ণ আচরণ ও পদক্ষেপ মোকাবিলা করার জন্য’। এ প্রসঙ্গে তিনি সশস্ত্র বাহিনীর ড্রোন সিটির কথাও উল্লেখ করেন।ইরানি সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার আরও বলেছেন, ইহুদিবাদীরা মুসলমানদের ভূখণ্ড দখল করে রেখেছে, কিন্তু আগামী ২৫ বছরের মধ্যে এসব ভূখণ্ড মুসলমানদের হাতে ফিরে আসবে। ব্রিগেডিয়ার জেনারেল হেইদারি বলেন, বর্তমানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা শত্রুদের চোখের কাঁটায় পরিণত হয়েছে। সেনাবাহিনীর হালকা অস্ত্রগুলোর আধুনিকায়নের কাজও চলছে বলে জানান এই কমান্ডার। ইরান সম্প্রতি বেশ কয়েকটি গুপ্তহত্যা ও রহস্যজনক মৃত্যুর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। সম্প্রতি দেশটির ইসলামি বিপ্লবী বাহিনীর কর্নেল এবং এক শীর্ষ বিজ্ঞানী এসব ঘটনার শিকার হয়েছেন। এসব ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে থাকে তেহরান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code