ত্রাণ সমন্বয়ে কোন জেলার দায়িত্বে কোন সচিব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয়ের জন্য ৬৪ জন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতি জেলায় একজন করে সচিব এ দায়িত্ব পালন করবেন। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

Manual5 Ad Code

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত আদেশে বলা হয়, নিয়োগকৃত কর্মকর্তারা জেলার সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে কোভিড-১৯ সংক্রান্ত ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান করবেন।

Manual7 Ad Code

একই সঙ্গে ত্রাণ কার্যক্রম বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করবেন।

এছাড়া নিয়োগকৃত কর্মকর্তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয় সাধন করবেন।

Manual8 Ad Code

সমন্বয়ের মাধ্যমে পাওয়া সমস্যা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ বা সংস্থাকে লিখিত আকারে জানাবেন। বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করবেন।

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code