ত্রান বিতরণ ও বাছাইয়ে অনিয়ম করলে ছাড় নয় – ডিসি নওগাঁ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

নওগাঁ :
ত্রান বিতরন ও বাছাইয়ে কোন অনিয়ম করলে ছাড় নয় বলে জানিয়েছেন, নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশীদ। তিনি বলেন, করোনায় দূর্যোগ মুহুর্তে সরকার খেটে খাওয়া দিন মজুরদের জন্য যে অনুদান দিয়েছেন তার জন্য তালিকা প্রস্তুত করা হচ্ছে। কর্মহীনদের আগে অগ্রাধিকার দেয়া এবং তাদের খাদ্য নিশ্চিত করা হবে। এজন্য জন প্রতিনিধি, শিক্ষক ও ভোলেন্টিয়ার সমন্বয়ে তালিক প্রস্তুত করবেন। তালিকা তৈরীর পর ত্রান সামগ্রি বিতরণ করা হবে। তবে বাছাই ও বিতরণে যদি কোন ধরনের অনিয়ম করা হয় তহালে ছাড় নয়।
মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোন ভাইরাস প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, দূর্যোগ এ মুহুর্তে জেলার তিনটি পৌরসভা ও ১১টি উপজেলার জন্য ১২৫ মেট্রিক টন চাল এবং ৫ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যে তা বিতরণ করা হয়েছে এবং হচ্ছে। এছাড়া আরো ৪১৬ মেট্রিক টন চাল ও ১২ লাখ ৬০ হাজার টাকা জমা রয়েছে।
তিনি বলেন, করোনা সচেতনায় বিদেশ ফেরত যারা হোম কোয়ারেন্টাইন অমান্য করেছেন ১৭টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৬ জনের ১ লাখ ৩৭ হাজার ৭০০ টাকা, গণজমায়েতের অপরাধে ২৩টি ভ্রাম্যমানে ৬৬ জনের ৬১ হাজার ২০০ টাকা, দ্রব্যমূল্য বৃদ্ধি কারণে ১৫টি ভ্রাম্যমানে ২৫ জনের ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রানার গ্রুপের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক দুই হাজার পিস ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেয়ার প্রতিশ্রুত দেয়ার ইতোমধ্যে ১ হাজার পিস জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসক সেগুলো নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মুমিনুল হক, সিভিল সার্জন ডা: আখতারুজ্জামান আলাল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদকর্মীরা।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code