থানায় সেবার মানোন্নয়নই চ্যালেঞ্জ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

বিশেষ প্রতিবেদন: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রতিষ্ঠার ৪৮ বছর পেরিয়ে ঊনপঞ্চাশে এসে রাজধানীর থানাগুলো এখনও জনবান্ধব হয়ে উঠতে পারেনি। মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে এখনও অনেকে হয়রানির শিকার হন। যদিও এখন অনলাইনেই করা যাচ্ছে জিডি। তারপরও সশরীরে গিয়ে পুলিশ সদস্যদের নেতিবাচক আচরণের মুখোমুখি হন অনেকে। এ অবস্থায় থানাগুলোতে সেবার মান বাড়াতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। থানায় জিডি বা মামলা করতে গিয়ে কোনও পুলিশ সদস্যের নেতিবাচক আচরণ কিংবা তারা টাকা-পয়সা চাচ্ছে কিনা সে বিষয়েও ভুক্তভোগীদের ফোন করে খোঁজ-খবর নিচ্ছে ডিএমপি। থানার অফিসার ইনচার্জদেরও (ওসি) বিভিন্নভাবে মোটিভেট করা হচ্ছে। অভিযোগ পেলে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএমপিতে বর্তমানে ৩২ হাজার পুলিশ ৫০টি থানার মাধ্যমে ২ কোটি নগরবাসীকে নিরাপত্তা দিচ্ছে। অপরাধ তদন্ত ও রহস্য উন্মোচনে সাফল্যসহ বিভিন্ন মানবিক সহায়তায় অংশ নিয়ে প্রশংসিত হচ্ছে বাহিনীটি। সেই সঙ্গে কারো কারো অপেশাদার আচরণের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে পুলিশে।

Manual1 Ad Code

বিশেষজ্ঞরা বলছেন, জনবান্ধব পুলিশ গড়তে জনগণকে সম্পৃক্ত করার কথা বলা হয়‌। ডিএমপি এলাকায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম সেভাবে নেই। বিষয়টি কেন ফলপ্রসূ হলো না কিংবা কর্মকাণ্ড পরিচালনার বিষয়গুলো কোথায় আটকে আছে তা খুঁজে দেখা প্রয়োজন। এছাড়া ভিকটিম সাপোর্ট সেন্টার হয়েছে, তার পরিষেবা এবং সেন্টারের সংখ্যা বাড়ানো প্রয়োজন। তদন্তের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ছাড়াও অপরাধীর মনস্তাত্ত্বিক বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেই সঙ্গে থানায় সেবা নিতে আসা জনসাধারণের সঙ্গে ভালো আচরণ এবং তাদেরকে সর্বাত্মক সহায়তার মন-মানসিকতা গড়ে তোলার জন্য আচরণগত বিষয়ের ওপর পুলিশ সদস্যদের প্রশিক্ষণে জোর দেন তারা। এছাড়াও রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহারের বিষয়টিও কমিয়ে আনতে কাজ করতে হবে।

Manual2 Ad Code

ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, থানাগুলোর বিষয়ে সবসময় একই ধরনের অভিযোগ পাওয়া যায়। যারা মামলা বা জিডি করতে যান তারা অনেক সময় পুলিশ সদস্যদের খারাপ আচরণের সম্মুখীন হন। আবার অনেকেই টাকা দাবি করেন জিডি কিংবা মামলার জন্য। এ ধরনের অভিযোগ থেকে রক্ষা পেতে এবং নগরবাসীকে স্বাচ্ছন্দ্যে পুলিশি সেবা নেয়ার জন্য থানাগুলোর প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে। এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি থানায় ডিউটি অফিসারের রুমে সিসিটিভি মনিটরিং করা হচ্ছে। এছাড়া যারা জিডি বা মামলা করছেন তাদের ডিএমপি থেকে ফোন করা হচ্ছে। জানতে চাইছে মামলা বা জিডি করতে তাদের কোনও অর্থ দিতে হয়েছে কিনা কিংবা থানায় পুলিশের আচরণ কেমন ছিল।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code