দই ছাড়া লাচ্ছি তৈরির রেসিপি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

লাচ্ছি তৈরির অন্যতম উপাদান হলো দই। কিন্তু কেমন হয়, যদি সেই দই ছাড়াই লাচ্ছি তৈরি করেন? ঝটপট লাচ্ছি খেতে চাইলে আর দই কিনতে ছুটতে হবে না। বরং দই না থাকলেও ঘরে বসেই তৈরি করতে পারবেন লাচ্ছি। চলুন জেনে নেওয়া যাক দই ছাড়া লাচ্ছি তৈরির রেসিপি—

Manual6 Ad Code

উপকরণ

Manual8 Ad Code

পানি ৪ কাপ, গুঁড়া দুধ ১২ চা চামচ, লেবুর রস ৮ চা চামচ, চিনি পরিমাণমতো, বরফ কুচি প্রয়োজন অনুযায়ী, আইসক্রিম স্বাদমতো ও বাদাম কুচি স্বাদমতো।

Manual7 Ad Code

প্রণালি

পানি সামান্য গরম করে নিন। এরপর তাতে গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিন। এবার দিন লেবুর রস। হালকা নেড়ে ঢেকে রাখুন মিনিট দশেক। এটুকু সময়েই দুধ জমাট বেঁধে যাবে। এবার একটি ব্লেন্ডারে জমাট বাঁধা দুধ, চিনি, অর্ধেকটা বরফ কুচি এবং বাদাম কুচি দিয়ে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে পরিবেশন গ্লাসে ঢেলে নিন। এরপর উপরে এক স্কুপ করে আইসক্রিম দিয়ে পরিবেশন করুন দই ছাড়া লাচ্ছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code