নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual3 Ad Code

ঢাকা সংবাদদাতাঃ গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় গতকাল গাজীপুরের নুহাশ পল্লীতে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ছিল কেক কাটা, মোমবাতি প্রজ্বলনসহ নানা কর্মসূচি। এ আয়োজনে তার স্মৃতি আর ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষণে নুহাশ পল্লীতে জাদুঘর নির্মাণের কথা বলেছেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। সকাল থেকে শীতের কুয়াশা মাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ভক্তরা। সাইকেল, বাসে চড়ে হলুদ পাঞ্জাবি পরা হিমু পরিবারের সদস্যরাও এসেছিলেন। কবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সাংবাদিক, লেখক, সাহিত্যিকসহ নানা শ্রেণিপেশার মানুষ।

Manual1 Ad Code

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে হুমায়ূন আহমেদের আত্মার মাগফেরাত কামনা করেন তারা। যথাযথ মর্যাদায় জন্মদিন পালনের লক্ষ্যে প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তার দুই ছেলে নিষাদ ও নিনিদকে সঙ্গে নিয়ে নুহাশ পল্লীতে আসেন। সকাল ১১টার দিকে তারা হুমায়ূন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন। পরে নুহাশ পল্লীতে উৎসবমুখর পরিবেশে জন্মদিনের কেক কাটেন। নুহাশ পল্লীতে জন্মদিনে হুমায়ূন আহমেদের অবিস্মরণীয় লেখা ও বই বিভিন্ন ভাষায় অনুবাদের দাবি করেন তার ভক্তদের অনেকে। এছাড়া নুহাশ পল্লীর কর্মকর্তা, কর্মচারীরা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে নুহাশ পল্লীতে রাতে মোমবাতি প্রজ্বালন করা হয়।

Manual1 Ad Code

এছাড়া দিবসটি পালনের লক্ষে কেক কাটা, শিল্পকর্ম প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজন করা হয় বলে জানালেন নুহাশপল্লীর ব্যবস্থাপক ও কর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code