হাসপাতালে অভিনেতা মাসুম আজিজ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা মাসুম আজিজ। শনিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। এরপর তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Manual1 Ad Code

মঞ্চ, টিভি নাটকের প্রবীণ অভিনেতা মাসুম আজিজ দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। ২০১৭ সালে তার হার্টের চারটি ব্লকে বাইপাস সার্জারি করা হয়। হার্টের সমস্যার পাশাপাশি বাধক্যজনিত নানা রোগেও ভুগছিলেন তিনি।

Manual1 Ad Code

মাসুম আজিজ অভিনেতা ছাড়াও চিত্রনাট্যকার ও নাট্য নির্মাতা হিসেবে পরিচিত। মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code