দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ ৩০ লাখ ছাড়িয়েছে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ 

দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ শুক্রবার (৩ ডিসেম্বর) নাগাদ ৩০ লাখ ছাড়িয়েছে। করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

Manual2 Ad Code

দেশটির সরকারি হিসেবে বলা হয়েছে, শুক্রবার ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ হাজার ৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ চার হাজার ২০৩ জনে।

Manual1 Ad Code

সরকার পরিচালিত ন্যাশনাল ইন্সটিটিউট ফর কমিউনিকেবল ডিজিজ (এনএইসিডি) তার দৈনিক সর্বশেষ তথ্যে জানিয়েছে, আক্রান্তের এ সংখ্যায় সংক্রমণের হার দাঁড়ায় ২৪.৩ শতাংশে।

শুক্রবার সবচেয়ে বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৭২ শতাংশের আক্রান্তের খবর পাওয়া গেছে গুয়েটং প্রদেশে। এখানে আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ৫৫৩ জন। তবে গত সপ্তাহে  ওমিক্রন শনাক্ত হওয়ার পর জোহানসবার্গ হয়ে উঠছে করোনা সংক্রমণের মূল কেন্দ্র।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code