দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব রকম আন্তঃযোগাযোগ বিচ্ছিন্ন করার কথা বলেছে উত্তর কোরিয়া। এমনকি দুই কোরিয়ার নেতাদের মধ্যে যে হটলাইন আছে, তাও স্থগিত করেছে তারা।

Manual3 Ad Code

দক্ষিণ কোরিয়াকে ‘শত্রু’ আখ্যায়িত করে নেওয়া ধারাবাহিক পদক্ষেপগুলোর মধ্যে এটাই প্রথম অংশ বলে বর্ণনা করেছে উত্তর কোরিয়া।

বিবিসির খবরে বলা হয়, উত্তর কোরিয়া সীমান্ত শহর কায়েসোং-এ যে লিয়াজোঁ অফিস থেকে প্রতিদিনের কল হতো তা মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গেছে।

 

Manual7 Ad Code

দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনে ২০১৮ সালে এই অফিস স্থাপন করেছিল দুটি দেশ।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বলেছে, ২০২০ সালের ৯ জুন স্থানীয় সময় দুপুর ১২টা থেকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের মধ্যে লিয়াজোঁ অফিস পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে।

করোনা মহামারির কারণে বিধিনিষেধের জন্য জানুয়ারিতে এই লিয়াজোঁ অফিস অস্থায়ীভিত্তিতে বন্ধ হলেও দুই দেশের মধ্যে ফোনে যোগাযোগ ছিল।

Manual1 Ad Code

কেএনসিএ বলেছে, আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আমাদের মুখোমুখি বসার আর কোনো প্রয়োজন নেই। তারা আমাদেরকে শুধুই হতাশ করেছে। এ জন্য তাদের সঙ্গে আলোচনার কোনো ইস্যু নেই।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code