দর্শক যেন হলে গিয়ে সিনেমা দেখে

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:

সেই ১৯১০ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ কবিতায় এই কথাগুলো বলে গেছেন মার্কিন কবি এলা হুইলার উইলকক্স। যে কবিতার ভাবানুবাদ এমন, প্রত্যেকে কিছু স্বপ্ন নিয়ে নতুন বছর শুরু করে। থাকে কিছু কর্ম পরিকল্পনা।

Manual8 Ad Code

আবার ফেলে যাওয়া বছরে, জীবনে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা নতুন বছরে কাজে লাগাতেও চায় সবাই। সে কারণেই, পুরনো হিসাব-নিকাশ সঙ্গে নিয়ে নতুন পরিকল্পনায় সামনে তাকাতে চায় সবাই। ব্যতিক্রম নয় শোবিজ তারকারা।

Manual3 Ad Code

২০২৪ সাল অনেকের ক্যারিয়ারে সুবাতাস বয়ে এনেছিল, কেউ আবার ছিটকে পড়েছিলেন জীবনের জটিলতায়। নতুন বছরে যেন সবাই কাজ করতে চান নতুন উদ্যমে। তবে প্রত্যেকের ভাবনা আলাদা। চলুন জেনে নেওয়া যাক নায়ক নিরব হোসেনের বয়ানে তার সাম্প্রতিক অতীত ও নিকট আগামীর গল্পটুকু-

Manual7 Ad Code

ব্যাক্তিজীবন ও কর্মজীবন মিলিয়ে গত বছর আমার খুব ভালো গেছে। বছরের শুরুতেই আমার ও অপু বিশ্বাসের ‘ছায়া বৃক্ষ’ সিনেমাটি মুক্তি পেয়েছিলো। এছাড়া ভাসাবির শো করেছি নিয়মিত। ৮-৯ বছর ধরে আমি ভাসাবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

Manual4 Ad Code

তাই এর সাথে যুক্ত থাকি সবসময়। এছাড়া গতবছর প্রায় ১৬-১৭ দিন পরিবারসহ ব্যাংককে ছিলাম। এরপর নিউইয়র্কে ‘আইকনিক স্টার এন্ড বিজনেস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। কাতারে অনুষ্ঠিত ‘ট্রেড এন্ড রেমিটেন্স গ্র্যান্ড কালচারাল শো’তে অংশ
নিয়েছিলাম। সব মিলিয়ে বেশ ভালো সময় কাটিয়েছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code