পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান দাউদ ইব্রাহিমের ‘প্রেমিকা’

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

বিনোদন ডেস্কঃ

ভারতের কুখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিমের কথিত প্রেমিকা পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মেহউইশ হায়াত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান বলে সম্প্রতি পাকিস্তানেরে জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন।

দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান তাকে ভীষণ অনুপ্রাণিত করেন এবং একদিন ইমরান খানের চেয়ারে তিনি বসতে চান বলে ওই সাক্ষাৎকারে জানিয়েছেন মেহউইশ।

Manual4 Ad Code

রাজনীতিতে ক্যারিয়ার গড়তে চান কী না সাক্ষাৎকারে জানতে চাইলে ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ইনশাআল্লাহ। পাকিস্তানের ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাক তাকে অনেক অনুপ্রেরণা দেয় বলেও জানান মেহউইশ।

এ ব্যাপারে মেহউইশ বলেন, আমি তাদের রাজনীতি দ্বারা অনুপ্রাণিত হয়েছি। কারণ তারা সমাজের চিন্তাধারার আলোকে ভালো পরিবর্তন এনে দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

 

এ সময় নিজের প্রধানমন্ত্রী হওয়ার আশাবাদ ব্যক্ত করে মেহউইশ বলেন, রাজনীতি আসার আগে ইমরান খান একজন ক্রিকেটার ছিলেন। যদি একজন ক্রিকেটার প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে নিশ্চিতভাবে একজন অভিনেত্রীও প্রধানমন্ত্রী হতে পারবেন।

Manual1 Ad Code

তিনি বলেন, আমি তাকে (ইমরান খান) চ্যালেঞ্জ করতে চাই না। তবে পরে কেউ না কেউ তো তার জায়গা নেবে।আমিও প্রধানমন্ত্রীর পদের প্রার্থী হতে পারি।

২০১৯ সালে মেহউইশ পাকিস্তানের বেসামরিক পুরস্কার তমঘা-ই-ইমতিয়াজ পাওয়ার পর থেকেই ২৭ বছরের বড় দাউদ ইব্রাহিমের সাথে তার সম্পর্ক নিয়ে কানাঘুষা শোনা যায়।

Manual8 Ad Code

মেহউইশের আইটেম গান শুনেই তার তার প্রেমে পড়েছিলেন ১৯৯৩ সালে মুম্বাইয়ে বোমা হামলায় প্রধান অভিযুক্ত ইব্রাহিম।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code