দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়ালো

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: দক্ষিণ আফ্রিকায় শনিবার নতুন করে ১০ হাজার ১০৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। আফ্রিকা মহাদেশে মোট শনাক্ত হওয়া করোনা আক্রান্তের অর্ধেকই দক্ষিণ আফ্রিকার। বিশ্বে সর্বোচ্চ করোনা আক্রান্ত দেশের তালিকায় দক্ষিণ আফ্রিকার অবস্থান পঞ্চম। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া ও ভারতের পরই এর অবস্থান। শনিবার দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ৫ লাখ ৩ হাজার ২৯০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৮ হাজার ১৫৩ জনের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code