দিনে কয়টি কাঠবাদাম খাবেন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:

সুস্থ থাকতে খাদ্য তালিকায় বাদাম ও বীজজাতীয় খাবার রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এগুলো নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি কমে। সকালের নাস্তায় বাদাম রাখতে পারেন, আবার স্ন্যাকস হিসেবে বিকেলেও খেতে পারেন স্বাস্থ্যকর কাঠবাদাম। গবেষণা বলছে, বাদাম শরীরের এলডিএল (ক্ষতিকর কোলেস্টেরল)- এর মাত্রা কমিয়ে দেয়। তবে অতিরিক্ত খেলে কিন্তু বাড়তি ক্যালোরি উল্টো ক্ষতির কারণ হতে পারে।

Manual6 Ad Code

কাঠবাদামে কোন কোন পুষ্টি উপাদান মেলে?

Manual8 Ad Code

২৮ গ্রাম বা ২৩টি কাঠবাদামে রয়েছে-
ক্যালোরি: ১৬০
প্রোটিন: ৬ গ্রাম

Manual2 Ad Code

স্বাস্থ্যকর চর্বি: ১৪ গ্রাম (৯ গ্রাম মনোস্যাচুরেটেড, ৩ গ্রাম পলিআনস্যাচুরেটেড)
ফাইবার: ৩.৫ গ্রাম
কার্বোহাইড্রেট: ৬ গ্রাম
ভিটামিন ই: ৭.৩ মিলিগ্রাম
ম্যাগনেসিয়াম: ৭৬ মিলিগ্রাম
ক্যালসিয়াম: ৭৬ মিলিগ্রাম
আয়রন: ১ মিলিগ্রাম

বাদাম অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এর বাদামী ত্বকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মেলে যা অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।

দিনে কতগুলো বাদাম খাওয়া স্বাস্থ্যকর?

সারাদিনের শক্তি বাড়াতে এক মুঠো বাদামই যথেষ্ট। এক মুঠো বাদাম মোটামুটি ৭-৮টির মতো হবে। খাওয়ার আগে পানি বা দুধে ভিজিয়ে রেখে খান বাদাম। বাদাম ভিজিয়ে রেখে খেলে পুষ্টিমান বাড়ে এবং সহজে হজম হয়। কাঠবাদামে ফাইটিক অ্যাসিড এবং এনজাইম ইনহিবিটর নামে পরিচিত প্রাকৃতিক পদার্থ থাকে, যা পুষ্টি শোষণে সহায়তা করে। বাদাম ভিজিয়ে রাখলে হজমে সহায়তাকারী এনজাইমগুলো সক্রিয় হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code