দিরাইয়ে পাভেল চৌধুরীর মাছ সব্জির হাট

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

দিরাই প্রতিনিধি ঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুনামগঞ্জের দিরাইয়ে করোনার কারণে কর্মহীন দিনমজুর খেটে খাওয়া মানুষের সহায়তায় বিনামূল্যে মাছ ও সব্জির হাট বসানো হয়েছে। উপজেলা ছাত্রদল ও যুবদলের ব্যাবস্থানা এ হাটের আয়োজন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এড. তাহির রায়হান চৌধুরী পাভেল। তিনি দিরাই ও শাল্লা উপজেলার বিএনপির প্রতিষ্টাতা সমন্বয়কারী প্রয়াত আব্দুস শহীদ চৌধুরীর পুত্র। মঙ্গলবার (১৯শে মে) সকাল ১০ টায় দিরাই পৌর সদরের হারানপুরের নিকটবর্তী শাল্লারোডস্থ এ হাটের উদ্বোধন করেন দিরাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান। এ হাটে কয়েক শতাধিক মানুষের মাঝে মাছ ও সবজি বিতরণ করেছেন বলে জানিয়েছেন উপজেলা যুবদল নেতা সিজিল মিয়া তালুকদার। এ ছাড়া উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন দিরাই পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আহমদ মিয়া, জেলা বিএনপির নির্বাহী সদস্য হুমায়ূন কবির তালুকদার, কৃষি বিষয়ক সম্পাদক মানিক মিয়া তালুকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দিরাই প্রেসক্লাবের সহ- সভাপতি সোয়েব হাসান, সাবেক কাউন্সিলর ইয়াহিয়া চৌধুরী, দিরাই অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইকবাল আহমদ, জেলা যুব দলের সহ- সাধারন সম্পাদক রিপন হাসান চৌধুরী, সহ-কর্মসংস্থান সম্পাদক মহিদ্দিন মিলাদ, দিরাই উপজেলা তরুন দলের সভাপতি রেজাউল করিম ছৌধুরী, সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, উপজেলা ছাত্র দল নেতা আবু হাসান চৌধুরী সাজু, শাহিনুর রহমান শাহিন,সালমান মিয়া, ফয়সল আহমদ প্রমুখ। এ বিষয়ে এড. তাহির রায়হান চৌধুরী পাভেল বলেন, করোনার কারণে সারা দেশের মতো আমাদের দিরাই- শাল্লার মানুষও অসহায়। আর এ অসহায় মানুষদের সেবায় তিনি কাজ করছেন ।। এ জন্য সকল বিত্তবানদের এগিয়ে আসার অনুরুধ জানান তিনি। উল্লেখ্য এড. তাহির রায়হান চৌধুরী পাভেল এ দুঃসময়ে ইতিপূর্বে দিরাই-শাল্লায় ৭০০শত হত দরিদ্র ও দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং চিকিৎসক, ব্যাংকার ও গণমাধ্যম কর্মিদের মাঝে শতাধিক পিপিই বিতরণ করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code