দিল্লি পৌঁছে অন্ধকারে সময় কাটল মমতার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ দুই দিনের সফরে দিল্লি পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকালে দিল্লি পৌঁছেই বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েন তিনি।

Manual6 Ad Code

সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, দিল্লি গেলে ১৮৩ নম্বর সাউথ অ্যাভিনিউয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসায় ওঠেন মমতা।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে দিল্লি বিমানবন্দরে নেমে সোজা সেখানেই চলে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পৌনে ৭টার দিকে আলো নিভে যায় বাড়ির। অন্ধকার হয়ে যায় পুরো পাড়া। ওই পাড়াতেই থাকেন ভারতের একাধিক সংসদ সদস্য।

ভারতের বিদ্যুৎ দফতর জানিয়েছে, বিদ্যুৎ বিপর্যয়ের কারণেই সাউথ অ্যাভিনিউয়ে আলো ছিল না। বেশ কিছুক্ষণ বিদ্যুৎহীন থাকার পর আলো আসে।

Manual5 Ad Code

সাধারণত দিল্লি গেলে সাউথ অ্যাভিনিউতে ওঠেন মমতা। আগে মুকুল রায়ের সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে উঠতেন। পরে মুকুল যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন, তখন থেকে মমতা ওঠেন পাশেই অভিষেকের বাড়িতে।

Manual1 Ad Code

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরে গিয়ে এখানেই উঠেছিলেন তৃণমূল নেত্রী। অভিষেকের বাড়িতেই তার সঙ্গে দেখা করতে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালসহ অন্য নেতারা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code