দীঘিকে ‘লেট লতিফ’ বললেন শুভ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজঃ আর মাত্র দুদিন পরেই সারাদেশে ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মীত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’।

Manual8 Ad Code

সিনেমাটি মুক্তি সামনে রেখে মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে সবার সামনেই চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে ‘লেট লতিফ’ বলে সম্বোধন করেন চিত্রনায়ক আরিফিন শুভ।

Manual5 Ad Code

মুলত সংবাদ সম্মেলনে হাজির হতে দেরি করায় এই নায়িকার উদ্দেশ্য এমনটা মন্তব্য করেন শুভ। এদিন মঞ্চে দীঘি হাজির হতেই সবার সামনে তাকে ‘লেট লতিফ’ বলে ডাকেন নায়ক। এ সময় শুভ বলেন, ‘আমাদের মাঝে সবচেয়ে দেরিতে এসেছেন ‘লেট লতিফ’ দীঘি। এখন বক্তব্য রাখবেন।’

শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় রেণু চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। এটা নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।

Manual6 Ad Code

দীঘি বলেন, একজন শিল্পীর যে সামাজিক দায় থাকে তা পূরণ করার সুযোগ সবাই পায় না। আমার মনে হচ্ছে, আমি সেই সৌভাগ্যবান শিল্পী যে কিছুটা হলেও দায়মুক্ত হতে পেরেছি। ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে অভিনয় করতে পারাটা আমার কাছে শিল্পীর সামাজিক দায় মোচনের মতো গৌরাবের বিষয়।

এই নায়িকা আরও বলেন, বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব রেণু। এমন চরিত্রে অভিনয় করে আমিও ইতিহাসের অংশ হয়ে গেলাম। এই অর্জন আমার অভিনয় জীবনের শ্রেষ্ঠ অর্জন হয়ে থাকবে।

এদিকে, বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। চরিত্রটি ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। সংবাদ সম্মেলনে সেই প্রমাণও মিলেছে। উপস্থিত সবাইকে চমকে দিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ মুখস্থ পাঠ করেন তিনি।

Manual7 Ad Code

চলচ্চিত্রটিতে দীঘি ছাড়াও অভিনয় করেছেন, আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, খায়রুল আলম সবুজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, মিশা সওদাগর, তৌকির আহমেদসহ অনেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code