দীর্ঘ মেয়াদি স্পিন কোচের সন্ধানে বিসিবি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: বর্তমানে স্পিন কোচ হিসেবে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি। ফাইল ছবি
আন্তর্জাতিক ক্রিকেটে সামনে বাংলাদেশের ব্যস্ত সূচি। যা মাথায় রেখে জাতীয় দলের জন্য একজন দীর্ঘ মেয়াদি স্পিন কোচ নিয়োগ দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Manual7 Ad Code

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, টাইগারদের জন্য উপযুক্ত একজন স্পিন কোচ খোঁজার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

গত শনিবার রাজধানীর মোহাম্মদপুরে উদয়াচল মাঠের উদ্বোধনকালে পাপন বলেন, ‘সামনে আমাদের অনেক সিরিজ থাকায় আমরা মূলত কোচের কাছ থেকে আরো বেশি সময় চাই। আমরা একজন দীর্ঘ মেয়াদি কোচ (স্পিন কোচ) নিয়োগ দিতে চাই। ইতিমধ্যে আমরা আগ্রহী কিছু ব্যক্তির জীবন বৃত্তান্ত পেয়েছি। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দুই-এক দিনের মধ্যে চূড়ান্ত করে ফেলব।’

Manual1 Ad Code

বর্তমানে স্পিন কোচ হিসেবে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি। তার সঙ্গে বিসিবির বর্তমান চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। এই কিউই কিংবদন্তির সঙ্গে বিসিবির একশ দিনের চুক্তি করেছিল। তবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চলমান সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে নেই ভেট্টরি।

Manual3 Ad Code

আগামী মাসে টাইগারদের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন সাবেক এ কিউই গ্রেট।

এ পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে ৬০ দিন কাজ করেছেন ভেট্টরি। বাকি চল্লিশ দিনও কাজ করতে রাজি হয়েছেন তিনি।

Manual2 Ad Code

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ফেব্রুয়ারি- মার্চে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল।

সিরিজ শুরু হওয়ার ২০ দিন আগে দল পাঠানোর কথা বিবেচনা করছে বিসিবি। সেখানকার কোনো একাডেমিতে কোয়ারেন্টাইন ও খেলোয়াড়দের অনুশীলন চালাতে চায় বিসিবি। সেখানেই দলের সঙ্গে কাজ শুরু করবেন ভেট্টরি। এই মুহূর্তে তার সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তির সম্ভাবনা ক্ষীণ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code