দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যার পর বুলডোজার দিয়ে লাশ বালুচাপা

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক: দুই নিরস্ত্র ফিলিস্তিনি পুরুষকে গুলি করে হত্যা করেছেন ইসরায়েলি সেনারা। পরে তাঁরা সামরিক বুলডোজার দিয়ে লাশ দুটি বালুচাপা দেন।

ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি সৈকতে এই ঘটনা ঘটে। ঘটনার এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ হাতে পেয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ভিডিও ফুটেজ দেখা যায়, সৈকতে দুই নিরস্ত্র ফিলিস্তিনি হাঁটছিলেন। একপর্যায়ে তাঁদের একজনকে বারবার একটি সাদা কাপড় নাড়তে দেখা যায়। কোনো হুমকি সৃষ্টি না করা সত্ত্বেও দুজনকে গুলি করে হত্যা করেন ইসরায়েলি সেনারা। পরে ইসরায়েলি সামরিক বুলডোজার দিয়ে লাশ দুটি বালুচাপা দেন তাঁরা।

Manual1 Ad Code

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে, এই ঘটনা ইসরায়েলি ফ্যাসিবাদ ও অপরাধের মাত্রার আরও প্রমাণ হাজির করে। এটাই জায়নবাদী আচরণকে পরিচালিত করে।

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম নাগরিক অধিকার গোষ্ঠী কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) বলেছে, গাজার সৈকতে দুই নিরস্ত্র ফিলিস্তিনি পুরুষকে হত্যা এবং বুলডোজার দিয়ে লাশ দুটি বালুর নিচে চাপা দেওয়ার ঘটনার তদন্ত জাতিসংঘকে অবশ্যই করতে হবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ইসরায়েলের তথ্যমতে, হামাসের এই হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হন। ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস।

Manual4 Ad Code

প্রতিক্রিয়ায় গত ৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। এই হামলা এখনো চলছে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের হামলায় ৩২ হাজার ৪৯০ জন নিহত হয়েছেন। আহত প্রায় ৭৫ হাজার।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code