দুই বছর ফ্ল্যাটেই পড়েছিল ব্রিটিশ নারীর মরদেহ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: এক ভাড়াটে দুই বছর ধরে একটি ফ্ল্যাটে মৃত অবস্থায় পড়ে থাকলেও যুক্তরাজ্যের একটি হাউজিং অ্যাসোসিয়েশন ভাড়া আদায় করেছে। শেইলা সেলোয়ান নামের নারীর মৃত্যুর কারণ জানতে পরিচালিত এক তদন্তে এই বিষয়টি উঠে এসেছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, ৫৮ বছর বয়সী শেইলা সেলোয়ানের মরদেহ দাঁতের রেকর্ড দ্বারা শনাক্ত হয়েছে। ফেব্রুয়ারিতে পেকহ্যামে তার ফ্ল্যাটের লিভিংরুমে একটি সোফায় তার কঙ্কাল উদ্ধার করা হয়। হাউজিং সোসাইটি পিবডি এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছে।মরদেহ পচে যাওয়ার ফলে ময়না তদন্তে সেলোয়ানের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। লন্ডনের সাউথ করোনার কোর্টকে জানানো হয়, তিনি ক্রোনের রোগ এবং অন্ত্রের প্রদাহে ভুগছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code