দুই মামলায় মামুনুল হককে জামিন দিলেন আপিল বিভাগ

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

বিশেষ প্রতিবেদন: নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় আওয়ামী লীগের
অফিস ভাঙচুর করার অভিযোগে দায়ের করা দুটি মামলায় হেফাজতে
ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের জামিন
বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের আবেদনের বিরুদ্ধে শুনানি নিয়ে সোমবার (৫ জানুয়ারি) প্রধান
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

Manual5 Ad Code

আদালতে মামুনুল হকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট এ আর রায়হান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে
ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

এর আগে ২০২৩ সালের ১০ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের
করা দুটি মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব
মাওলানা মামুনুল হককে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে আবেদনের
শুনানি তিন মাসের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) করেন আপিল বিভাগ।
পরে ২০২৩ সালের ১৬ অক্টোবর নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের
করা দুটি মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব
মাওলানা মামুনুল হককে হাইকোর্টের দেওয়া জামিন স্ট্যান্ডওভার রাখেন
আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল
বিভাগ এ আদেশ দেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code