দুই ম্যাচ নিষিদ্ধ জাভি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক: মৌসুমের শুরুতেই ধাক্কা খেলো বার্সেলোনা। গেতাফের মাঠে গোলশূন্য ড্রয়ের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন কোচ জাভি হার্নান্দেস। সেই অপরাধে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

Manual5 Ad Code

রবিবার গেতাফের বিপক্ষে খেলার সময় বিধি বহির্ভুত আচরণের জন্যই জাভি শাস্তি পেয়েছেন। একই ম্যাচে প্রথমার্ধে লাল কার্ড দেখেছেন তার শিষ্য রাফিনহাও।

Manual3 Ad Code

খেলার তখন ২০ মিনিট বাকি। কিন্তু জাভি হঠাৎ নিচের নির্ধারিত জায়গা ছেড়ে রেফারিংয়ের সিদ্ধান্ত নিয়ে চতুর্থ অফিশিয়ালের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। ওই কাণ্ডের জন্য সঙ্গে সঙ্গে মার্চিং অর্ডার পান তিনি।

রেফারি সেজার সোতো গ্রাদো তার রিপোর্টে জানিয়েছেন যে, জাভিকে সতর্ক করেছিলেন তিনি। ওই ঘটনার পর চুপ করে বসে থাকেননি বার্সা কোচ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও রেফারিং নিয়ে সমালোচনায় মুখর ছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code