দুই লাখ টাকা বাঁচাতে পারে সাদিয়ার জীবন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) :
ছয় বছরের ছোট্ট শিশু সাদিয়া আক্তার শান্তার হার্টের ভাল্বে ছিদ্র ধরা পরেছে। দ্রুত হার্ট অপারেশনে পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অপারেশনের টাকার চিন্তায় পাগল প্রায় তার পিতা।
সাদিয়া কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের নুর ইসলামের কন্যা। সাদিয়ার মা মরিয়ম বেগম জানান, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন সাদিয়ার হার্টে ছিদ্র রয়েছে, তাকে সুস্থ করতে ঢাকায় নিয়ে অপারেশন করতে হবে। অপারেশন করাতে দুই লাখ টাকার প্রয়োজন। পান-সিগারেটের দোকানী নুর ইসলাম তার সামান্য আয় দিয়ে কোনোমতে সংসার চালান। অসুস্থ সাদিয়ার চিকিৎসার এতো টাকা কোথায় পাবেন এই চিন্তায় তিনি পাগল প্রায়। দ্রুত অপারেশন না করা হলে বাঁচানো যাবেনা সাদিয়াকে। দেশের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে বেঁচে যেতে পারে নিস্পাপ ফুটফুটে সাদিয়া। অসহায় দরিদ্র পরিবারটিতে ফিরে আসতে পারে আনন্দ। সাদিয়াকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে দেশবাসীর নিকট আর্থিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় পিতা। সাদিয়ার জন্য সাহায্য পাঠানো এবং যোগাযোগ করার ঠিকানা-মোঃ নুর ইসলাম, সাদিয়া পান স্টোর, মোবাইল-০১৭৯৬৭১৭৪৯১ (বিকাশ), ধামেরহাট বাজার, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code