ফুলবাড়ীতে বঙ্গবন্ধু সড়কের কাজ উদ্ধোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে গত সোমবার বঙ্গবন্ধ সড়ক নাম করন উদ্বোধন করা হয়। পৌর শহরের ৮নং ওয়ার্ডের কাঠিয়ারধার নামক স্থান হতে বাংলা স্কুল মোড় পর্যন্ত সড়কটির নাম,“বঙ্গবন্ধু সড়ক” নামকরন ফলক উন্মোচন করে, উদ্বোধন করেন, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)।
এসময় তিনি বলেন, পৌর শহরের এই সড়কটি দিয়ে সেই সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,কাঁটাবাড়ী গ্রামের প্রবিন আওয়ামীলীগ নেতা মরহুম ওয়াকিল উদ্দিন সরকারের বাস ভবনে শুভাগমন করে এসে সমাবেশ করেছিলেন। এরই প্রেক্ষিতে এলাকাবাসীর দাবীতে এই সড়কের নামকরন বঙ্গবন্ধু সড়ক করা হয়েছে,আজ এলাকাবাসীর কাংখিত সেই আশা পুর্ন হলো।
এ সময়,উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ্, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ সরকার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোস্তফা সরকার, সিনিয়র সহ-সভপতি নুরুনবী সরকার, সাধারন সম্পাদক সরওয়ার্দী সরকার মিন্টু, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান মাসুদ,প্রভাষক খুরশিদ আলম নাদিমসহ এলাকার বিভিন্ন গন্নমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code