দুধ খেজুর পিঠা তৈরির রেসিপি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: শীত মানেই নানা স্বাদের পিঠার সমাহার। তার মধ্যে সুস্বাদু একটি পিঠা হলো দুধ খেজুর। এর মানে কিন্তু দুধে ভিজিয়ে খেজুর খাওয়া নয়। পিঠার আকৃতি দেখতে অনেকটা খেজুরের মতো হয় বলেই এর নাম দুধ খেজুর। চলুন তবে জেনে নেওয়া যাক এই পিঠা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

তরল দুধ- ৩ কাপ

ডিম- ২টি

Manual6 Ad Code

ঘি- ১ টেবিল চামচ

ময়দা- আড়াই কাপ

সয়াবিন তেল- প্রয়োজনমতো।

Manual8 Ad Code

সিরার জন্য

Manual8 Ad Code

তরল- দুধ ৪ কাপ

চিনি- আধা কাপ

খেজুরের গুড়- আধা কাপ

চিনি- আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

Manual8 Ad Code

একটি পাত্রে ৩ কাপ দুধ দিয়ে তার মধ্যে ২টি ডিম ভেঙে দিন। এবার চুলার উপর রেখে ডাল-ঘুঁটনি দিয়ে খুব ভালোভাবে ফেটে ঘি দিন। বলক উঠলে ময়দা দিয়ে মোলায়েম ডো বানান। ভালোভাবে ময়ান দিন। এবার চমচমের আকারে বানিয়ে বেতের চালনির ওপর চাপ দিতে হবে। এতে ডোয়ের উপর চালনির ছাপ পড়ে যাবে। এবার ভাঁজ করে দুই মুখ ভালোভাবে আটকে দিন। এভাবে সব পিঠা বানানো হলে ডুবোতেলে ভেজে ঠান্ডা দুধের সিরায় দিয়ে দিন।

সিরা তৈরি করবেন যেভাবে

৪ কাপ দুধ ও আধা কাপ চিনি দিন। চিনি গলে গেলে দুধ চুলা থেকে নামিয়ে গুড় দিতে হবে। এতে দুধ ফেটে যাবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code