দুবাই আছেন ডমিঙ্গো, ফিরছেন রোববার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

আরো এক দফা পিছিয়েছে জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গোর ফ্লাইট।পহেলা সেপ্টেম্বর বাংলাদেশে

Manual4 Ad Code

আসার কথা থাকলেও ফ্লাইট জটিলতায় আসতে পারেননি। ফ্লাইট পেছানোয় তাকে দক্ষিণ আফ্রিকাতেই আরেক দফা করোনা পরীক্ষা করাতে হয়েছে। দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ আসার পর ধরতে পেরেছেন দুবাইয়ের ফ্লাইট।

শুক্রবার দুবাই পৌঁছেছেন ডমিঙ্গো। সব কিছু ঠিকঠাক থাকলে শনিবার বিকেলে রওনা হবেন সেখান থেকে। বাংলাদেশে পৌঁছাবেন রাতে। হোয়াইটঅ্যাপে ডমিঙ্গো রাইজিংবিডিকে নিজের আগমণী বার্তা দিয়েছেন।

Manual5 Ad Code

ডমিঙ্গো বাদে বাংলাদেশের কোচিং স্টাফের যারা শ্রীলঙ্কায় যাবেন প্রত্যেকেই এখন বাংলাদেশে। ওটিস গিবসন বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন। এর আগে দেশে এসেছেন ফিল্ডিং কোচ রায়ান কুক, ফিজিও জুলিয়ান কেলাফতে ও ট্রেনার নিক লি। ডমিঙ্গো বাংলাদেশে পা রেখে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন।

Manual5 Ad Code

সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ। তিন টেস্ট খেলবে দ্বীপরাষ্ট্রে। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ দল উড়াল দেবে শ্রীলঙ্কায়। ২৩ অক্টোবর দুই দলের প্রথম টেস্ট। এর আগে জাতীয় দল এক সপ্তাহের ক্যাম্প করবে। শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলান ও স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি।
এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আশা করছি এ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কোচিং স্টাফরা চলে আসবেন। আমাদের ফিজিও, ট্রেনার ও প্রধান কোচ, ফিল্ডিং কোচ দলের সঙ্গে যাবেন (শ্রীলঙ্কায়) । আমাদের বিশেষজ্ঞ কোচ যারা আছেন, স্পিন বোলিং কোচ ও ব্যাটিং কোচ যাকে নেওয়ায় হচ্ছে, তারা আমাদের সঙ্গে শ্রীলঙ্কাতে যোগ দেবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code