দুমকিতে ক্রিকেট টুর্ণামেন্ট শুরু

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

দুমকি (পটুয়াখালী) :
পটুয়াখালীর দুমকিতে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট ’২০ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় উদ্বোধনী ম্যাচে কদমতলা সুপার স্টার বনাম মুরাদিয়া কিংস’ প্রতিযোগিতায় মাঠে নামে । উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হারুন অর রশিদ হাওলাদার খেলার উদ্বোধন করেন। উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও “জাগ্রত তারুণ্য” সংগঠন কর্তৃক সরকারী জনতা কলেজ মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ২৬টি দল অংশ নেবে। খেলা শেষে আরটি বিজনেজ সেন্টারের অর্থায়নে ম্যান অব দ্যা ম্যাচ পুরুষ্কার প্রদান করা হবে।
জাগ্রত তারুণ্য সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা শাহবাজ মিয়া শোভন’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (অঃ দায়িত্ব) মো: আল-ইমরান, ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সরকারী জনতা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবদুল লতিফ হাওলাদার, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমিনুল ইসলাম সালাম, দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সকল দলের অধিনায়ক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যক্ষ মো. জামাল হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code