দুর্দান্ত তামিম, লঙ্কানদের উড়িয়ে দিল বাংলাদেশ যুবারা

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual8 Ad Code

বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।

Manual5 Ad Code

কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ডিএল মেথডে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ১৯৮ রান। সে লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রান তুলেছিল তারা। তারপরই আলোকস্বল্পতার কারণে আর খেলা হয়নি। ম্যাচ অফিশিয়ালরা ডিএল মেথডে ৩৯ রানে জয়ী ঘোষণা করে বাংলাদেশকে।

Manual6 Ad Code

আগে ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৬ রানে ফেরেন ওপেনার কালাম সিদ্দিকী। দ্বিতীয় উইকেটে জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ৬৫ রানের জুটিতে স্কোর বাড়ায় বাংলাদেশ। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া জাওয়াদ এ ম্যাচে করেছেন ৩৫ বলে করেছেন ৩৮ রান। রানআউট হয়ে ফিরেছেন তিনি। তৃতীয় উইকেটে ৫৯ রানের আরেকটি জুটি গড়েন তামিম ও রিজান হাসান।

তামিম তুলে নিয়েছেন টানা দ্বিতীয় ফিফটি। ৮৪ বলে ৬৭ রানে রানে অপরাজিত থাকেন। ২৪ রানে অপরাজিত থাকেন রিজান। বাংলাদেশ তোলে ১৪৪ রান। ডিএল মেথডে ১৯৮ রানের লক্ষ্য পায় শ্রীলঙ্কা।

লক্ষ্য তাড়ায় নামা শুরু থেকেই দ্রুত উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কান যুবারা। ৬৮ রানেই ৬ উইকেট হারায় তারা। প্রথম পাঁচ ব্যাটার দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। কবিজা গামাগে সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত থাকেন। রামিরু পেরেরা ২১, সানুজা নিদুওয়ারা ১৭ ও চামিকা হিনাতিগালার ব্যাট থেকে আসে ১৬ রান। বাংলাদেশের আল ফাহাদ ও তামিম নিয়েছেন ২টি করে উইকেট।

Manual1 Ad Code

ডেস্ক: আর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code