দুর্বল থাইল্যান্ডের বিপক্ষে জাহানারাদের কষ্টার্জিত জয়

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

দুর্বল থাইল্যান্ডের বিপক্ষে শেষ বলে শ্বাসরুদ্ধর জয় পেল বাংলাদেশের মেয়েরা। সোমবার বিহারের পাটনায় অনুষ্ঠিত এ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে থাই মেয়েরা। পরে ইনিংসের শেষ বলে রোমাঞ্চিত জয় তুলে নেয় বাঘিনীরা।

Manual8 Ad Code

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভারতের পাটনায় অনুষ্ঠিত হচ্ছে চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে। যার মধ্যে ভারতেরই এ ও বি নামে দুটি দল। অন্যটি থাইল্যান্ডে নারী জাতীয় ক্রিকেট দল।

থাইল্যান্ডের দেয়া ১২১ রানের টার্গেটে খেলতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশের নারীরা। শুরুতেই ওপেনার ফারজানাকে হারায় বাংলাদেশ। তবে আরেক পাশে দলকে টেনে নিতে থাকে শামিমা সুলতানা। তার ব্যাট থেকে আসে ৩৮ রান।

Manual5 Ad Code

তবে শেষের দিকে দ্রুত উইকেট পড়লে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। পরে ফাহিমার ব্যাটিংয়ের সুবাধে শেষ বলে রোমাঞ্চকর জয় পায় জাহানারা। ফাহিমার ব্যাট থেকে আসে অপরাজিত ২৮ রান। এর আগে প্রথম ম্যাচে ভারত এ দলকে ৫ উইকেটে হারিয়েছিল তারা।

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code