দূর্নীতি দুর হলে ’৪১ এর আগেই বাংলাদেশ উন্নত হবে – জেলা প্রশাসক, সাতক্ষীরা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

পাটকেলঘাটা (সাতক্ষীরা) :
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ দেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এগিয়ে চলেছেন। দেশ থেকে দূর্নীতি দুর করতে পারলে’ ৪১ এর আগেই এ দেশ উন্নত দেশে পরিণত হবে। আপনারা দেশ থেকে দূর্নীতি, মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্য বিবাহ দুর করতে সকলেই এগিয়ে আসবেন। মুজিব বর্ষ পালন উপলক্ষ্যে এখন জেলার প্রতিটি বিদ্যালয়ে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ মূলক দেয়াল প্রত্রিকা বের করতে হবে। প্রতিটি ক্যাম্পাস ক্লিন ক্যাম্পাস-গ্রীন ক্যাম্পাস দেখতে চায়। সর্বকালের মধ্যে সাতক্ষীরা জেলার আইন শৃঙ্খলা বর্তমানে অনেক ভাল। পাটকেলঘাটার ঐতিহাসিক ফুটবল ময়দানে বন্ধু পুনর্মিলনি ২০২০ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বন্ধু সংগঠনের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনাদের কাজ কর্ম মানবিকতা দেখে আমি মুগ্ধ। আপনারা সকলের সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়ে আরো সামনে এগিয়ে যাবেন বলে আমি আশা করি।
পাটকেলঘাটায় ফ্রেন্ডস গ্রুপ ২০০০ পাটকেলঘাটা অঞ্চলের আয়োজনে বন্ধু পুনর্মিলনি ২০২০ এর তৃতীয় বার্ষিকী উপলক্ষ্যে শীত বস্ত্র বিতরণ গুনিজনের সম্মাননা স্মারক প্রদান ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল ৫ টায় বন্ধ সংগঠনের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ক্লিন সাতক্ষীরা- গ্রীন সাতক্ষীরার রুপকার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবার হোসেন, তালা-পাটকেলঘাটা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: হুমায়ুন কবির, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ, বন্ধু সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ইন্দ্রজীৎ কুমার সাধু। অনুষ্ঠানে ৩ জন গুনি শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষকবৃন্দরা হলেন, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক তরিকুল ইসলাম, কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আশিশ কুমার বসু, পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিব পদ দাশ। এসময় ৩০০ জন দুঃস্তদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সঞ্চলনায় ছিলেন, বন্ধু সংগঠনের উত্তম কুমার পাল ও সৌমিত্র দেবনাথ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ ও সাংষ্কিৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code