দেশের ই-কমার্স শিল্পকে পুনর্জীবিত করতে সম্মেলন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: বাংলাদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রির প্রকৃত সম্ভাবনা, ট্রেন্ড এবং অনুশীলনগুলোকে উন্মোচিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজন করেছে বাংলাদেশ ই-কমার্স সম্মেলন। রিভাইটালাইজিং দ্য ই-কমার্স ইন্ডাস্ট্রি’, এই থিম নিয়ে আয়োজনটি অনুষ্ঠিত হয় ঢাকার হোটেল লা মেরিডিয়ানে। দেশের বর্তমান সমৃদ্ধ ই-কমার্স শিল্পকে সম্ভাবনাময় বাজারের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই আয়োজনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনটি দেশের বৃহত্তর এবং বৈচিত্র্যে সমৃদ্ধ অর্থনৈতিক বিশেষজ্ঞদের শুধু একত্রিতই করেনি; বরং সংযোগ স্থাপন করেছে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বৈশ্বিক বিশেষজ্ঞ এবং রিটেইল বিশেষজ্ঞদের মাঝে। নিজেদের মাঝে মতবিনিময়ে এবং আলোচনায় তারা প্রকাশ করেছেন ই-কমার্স শিল্পের নানা প্রাসঙ্গিক ট্রেন্ড নিয়ে।

Manual6 Ad Code

সম্মেলনটির অন্যতম উদ্দেশ্য ছিল, একটি টেকসই ই-কমার্স ইকোসিস্টেম গড়ে তোলা এবং ক্রমবর্ধমান ডিজিটাল বিশ্বে ভোক্তাদের নিত্য নতুন উপায়ে ক্রয়ের প্রবণতার ভিত্তিতে খুচরা বিক্রয় ব্যবস্থার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সেটি পর্যালোচনা করা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code