দেশের পাসপোর্ট একদিন পুরো বিশ্বই সমীহ করবে: পররাষ্ট্রমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual4 Ad Code

অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক খাতেও বাংলাদেশের অর্জন প্রশংসনীয়। মাত্র ৫০ বছরে দেশের এই অর্জনকে পুরো বিশ্বই স্বীকৃতি দিয়েছে। ভবিষ্যতে এমন দিন আসবে, যখন বাংলাদেশের পাসপোর্ট দেখলে প্রতিটি দেশের দূতাবাস সমীহ করবে। গত শুক্রবার বিজয় দিবসের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

Manual4 Ad Code

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর :লাল সবুজের মহোৎসবে’র দশম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। রাজধানীর হাতিরঝিলে আয়োজিত অনুষ্ঠানে ওইদিন খুলনা ও সিলেট বিভাগের ওপর আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, জাতীয় অর্থনীতিতে খুলনা ও সিলেটের অবদান অনেক। শনিবার এফবিসিসিআইর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ত্রিশ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া বাংলাদেশকে উন্নয়নের গতিপথে তুলে এনেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশ গঠনে তরুণ প্রজন্মকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code